শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সর্বস্তরে শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:সর্বস্তরে শ্রমিকদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ ন্যূনতম-সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামক একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সদ্য পাসকৃত বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সামাজিক নিরাপত্তা বেস্টনি খাতে অর্থ বরাদ্দ না থাকায় শ্রমিকরা খুবই হতাশ। অথচ এ শ্রমিকরাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে কিন্তু তাদের মূল্যায়ন করা হলো না।

সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, সর্বস্তরের শ্রমিকদের বাঁচার জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, আইএলও কনভেনশন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়ন, নিরাপদ কর্মস্থল, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকদের অধিকার আদায় হবে না।

সমাবেশে টিইউসির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খান, সহ সভাপতি মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com