রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের চর্তুথ জুমাবার আজ। অধিক সওয়াবের আশায় নামাজ আদায় করতে আজ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল।বায়তুল মোকাররম মসজিদে গিয়ে দেখা যায়, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায়ে মসজিদে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নামাজ আদায়ে বাইরেও পাততে হয় চাদর। স্থানীয়রা ছাড়াও দূরদূরান্ত থেকে অনেকেই এখানে নামাজ আদায় করতে আসেন।

বায়তুল মোকাররম মসজিদে গিয়ে দেখা যায়, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায়ে মসজিদে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নামাজ আদায়ে বাইরেও পাততে হয় চাদর। স্থানীয়রা ছাড়াও দূরদূরান্ত থেকে অনেকেই এখানে নামাজ আদায় করতে আসেন।

নাখালপাড়া থেকে নিজ সন্তানকে নিয়ে এসেছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, জুমার নামাজ নিজ এলাকার মসজিদে আদায় করা হয়। তবে রমজান মাসের জুমাগুলো তো আলাদা। তাই ছেলেকে নিয়ে এখানে চলে এসেছি, এতো বড় মসজিদ দেখে ও খুব আনন্দিত।

স্থানীয় বাসিন্দা জামিল বলেন, জুমার নামাজ এখানেই পড়া হয়। রোজার জুমা তো আরও তাৎপর্যপূর্ণ। সবার সাথে নামাজ আদায় করতেও ভালো লাগে।

আরেক মুসল্লি ফিরোজ আহমেদ বলেন, বায়তুল মোকাররমে নামাজ আদায়ের মধ্যে একটা আনন্দ আছে। তাই বন্ধুবান্ধবসহ এখানে চলে এসেছি।

নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া ও শান্তি কামনা করা হয়।

এ ছাড়া বরাবরের মতোই বায়তুল মোকাররম এলাকা ঘিরে উপস্থিত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com