রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

সোনালকে বিয়ে করেছেন শাকিব খান!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

ঢালিউডের কিং শাকিব খানকে নিয়ে শোবিজ পাড়ায় নতুন গুঞ্জন উঠেছে। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে বিয়ে করেছেন তিনি। নতুন সিনেমা ‘দরদ’কে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে শাকিব-সোনালের প্রেম আর বিয়ের গুঞ্জন।

হঠাৎ এমন গুঞ্জন নেটপাড়ায় ছড়িয়ে পড়ার কারণ জানতে গিয়ে জানা যায়, কিছুদিন আগেই অভিনেত্রী জিনাত শানু স্বাগতা শাকিবকে নিয়ে করেছিলেন একটি বিস্ফোরক মন্তব্য।

গণমাধ্যমে স্বাগতা বলেছিলেন, বউ না হলে ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন মন্তব্যের ভিত্তিতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব-সোনালের বিয়ের খবর।

কারণ শাকিবের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলী। যারা দুজনেই অভিনয় জীবন থেকে ব্যক্তিজীবনে হয়েছেন শাকিবের স্ত্রী। সম্প্রতি এ নায়কের হাত ধরেই ঢালিউডে পা রাখছেন বলিউডের সোনাল। তাহলে কী সোনালকেও বিয়ে করেছেন শাকিব? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজেন আর ভক্তদের মনে।

এদিকে প্যান ইন্ডিয়ার নতুন সিনেমা ‘দরদ’-র ভারত অংশের শুটিং শেষ করেছেন শাকিব- সোনাল। ভারতের বেনারসে ২৫ দিনের শুটিং শেষ করে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন শাকিব।

অন্যদিকে কিছুদিনের মধ্যেই ঢাকায় আসবেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান। আগামী ১০ ডিসেম্বর থেকে নতুন এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com