শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বসতঘরে বসে অনশন করছে কলেজছাত্রী (১৭)। প্রেমিকা আসার খবর পেয়েই প্রেমিক রাজিব (১৮) বসতঘর ছেড়ে পালিয়েছেন।

সোমবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সোলাইমান ঢ়াড়ীর বাড়িতে অনশন করছে ঐ কলেজছাত্রী। প্রেমিক রাজিব সোলেমান ঢ়াড়ীর ছেলে এবং একই কলেজর সহপাঠী।

অনশনের বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, ‘আমি ও রাজিব শশীভূষণ এলাকায় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব তাকে বিয়ে করার আশ্বাস দেয়। কিন্তু রোববার সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে দুপুর থেকে রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে ঐ কিশোরী।’

তিনি আরো জানিয়েছে, ‘রাজিব আমার সব কিছু শেষ করে দিয়েছে। সে বিয়ে না করলে আমি বিষপানে আত্মহত্যা করব। এজন্য বিষের বোতল সঙ্গে নিয়ে রেখেছি।’

পলাতক থাকায় অভিযুক্ত রাজিবের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার মোবাইলফোনটিও বন্ধ রয়েছে। তবে রাজিবের মা তাসলিমা বেগম বলেন, ‘এ বিষয়ে আগে থেকে কিছুই জানতাম না। ঐ মেয়ে এসে বলার পর শুনছি। ছেলে ও পরিবারের সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।’

বিষয়টি নিয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ‘বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com