শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

তিন শতাধিক যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

মানবপাচার সন্দেহে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবতরণ করেছে একটি বিমান। যেখানে ছিলেন ৩০৩ জন ভারতীয় যাত্রী। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, এয়ারবাস-এ ৩৪০ নামের ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে যাচ্ছিল। এ অবস্থায় একটি বেনামি সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিমানবন্দরটি সিল করে দিয়েছে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় যাত্রীদের সফরের শর্ত ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিছু যাত্রীকে অবৈধ অভিবাসী বলেও মনে করা হচ্ছে। বিমানবন্দরের রিসিপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে।

বিমানটি রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com