শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-১৮ আসনের জনগণের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই : এস এম তোফাজ্জল

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

 নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন বলেছেন, ‘নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকা-১৮ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করব। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে।’

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখানের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে গনমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি। দুপুরের পর তুরাগ থানার হাজী নুরুল আমিনের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

নির্বাচিত হলে কী করবেন এ বিষয়ে এস এম তোফাজ্জল হোসেন বলেন, ‘একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে যেখানে যুবকরা কারিগরি প্রশিক্ষণ পাবে। শুধু তাই নয়, দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। প্রতিটি বড় বাজার এলাকায় বিনামূল্যে ইন্টারনেট হটস্পট থাকবে যাতে বাজারের ব্যবসায়ীরা তাদের উন্নতির জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনের জনগণ অর্ধবার্ষিক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন উপভোগ করবেন যেখানে এক্স-রে, চক্ষু, নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং মৌলিক ওষুধ সুবিধাসহ অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন। ঢাকা-১৮ এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো, মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের পূর্ণ উপবৃত্তি প্রদান করা হবে। আমি অবশ্যই এটা নিশ্চিত করব।

তিনি বলেন, ‘ঢাকা-১৮ হবে মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি। আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।
এ সময় তার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং স্থানীয় মুরব্বিরা উপস্থিথ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com