রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ঢাকা-১৮ আসনের জনগণের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই : দয়াল কুমার বড়ুয়া

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বুধবার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৮ আসনের স্বাংলাদেশ কল্যান পার্টি মনোনিত প্রার্থী দয়াল কুমার বড়ুয়া বলেছেন, ‘নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকা-১৮ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করব। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে।’

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর উত্তরখানের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে গনমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

নির্বাচিত হলে কী করবেন এ বিষয়ে দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে যেখানে যুবকরা কারিগরি প্রশিক্ষণ পাবে। শুধু তাই নয়, দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। প্রতিটি বড় বাজার এলাকায় বিনামূল্যে ইন্টারনেট হটস্পট থাকবে যাতে বাজারের ব্যবসায়ীরা তাদের উন্নতির জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনের জনগণ অর্ধবার্ষিক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন উপভোগ করবেন যেখানে এক্স-রে, চক্ষু, নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং মৌলিক ওষুধ সুবিধাসহ অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন। ঢাকা-১৮ এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো, মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের পূর্ণ উপবৃত্তি প্রদান করা হবে। আমি অবশ্যই এটা নিশ্চিত করব।

তিনি বলেন, ‘ঢাকা-১৮ হবে মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি। আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।
এ সময় দয়াল কুমার বড়ুয়া সকলের কাছে হাতঘড়ি মার্কায় ভোট চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com