মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

পটুয়াখালীতে যে যত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতিকের আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতিকের এস এম শাহাজাদা এবং পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতিকের মহিববুর রহমান।

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে ৮১৫০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৭৪ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.স.ম ফিরোজ নৌকা প্রতীক নিয়ে ১২৪৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মহসিন হাওলাদার পেয়েছেন ২৯৫৮ ভোট।

পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম শাহজাদা নৌকা প্রতীক নিয়ে ৯৪৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন ঈগল প্রতিকে ৫৯২৪ ভোট পেয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের মো. মহিববুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৫৬২৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৪২০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com