বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

ইরাকে সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা, মার্কিন সেনা আহত

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল আসাদ নামের ঐ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশকিছু মার্কিন সেনা আহত হয়েছেন। খবর বিবিসির।

রোববার এক প্রতিবেদনে বৃটিশ গণমাধ্যমটি জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। মূলত এই আল আসাদ বিমানঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।

হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে এই ঘাঁটিতে আঘাত করে। হামলার পর ক্ষয়ক্ষতির বিষয়টিও মূল্যায়ন করা হচ্ছে বলে প্রতিবেদনে জানায় বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com