বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

তুরাগ তীরে লাখো মুসল্লির জুমা আদায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পঠিত

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেনে দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লি।

শুক্রবার বেলা দেড়টায় অনুষ্ঠিত জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।

ইজতেমা ময়দানে জুমার খুতবা পাঠ শুরু হয় দুপুর ১ বেজে ৩৭ মিনিটে। জুমার জামাত শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটে। নামজের আগে মাওলানা জুবায়ের বয়ান করেন।

ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুমার নামাজে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

আজ বাদ ফজর ভারতের মাওলানা আহমদ লাটের বয়ানের মাধ্যমে ৫৭তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের অনুসারীরা। বাদ আছর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com