শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গোসলে নেমে নিখোঁজ, ৪ দিন পর ভেসে উঠল যুবকের মরদেহ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

 

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চারদিন পর আবদুল্লাহ আল মারুফের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাঙ্গাশিয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি বন্ধুর সঙ্গে পাঙ্গাশিয়া নদীতে গোসল করতে নেমে মারুফ নিখোঁজ হয়। মৃত মারুফ রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বরের স্থানীয় বাসিন্দা। তিনি ফুটপান্ডায় চাকরি করতেন।

মৃত মারুফের মা জানান, গত ১০ ফেব্রুয়ারি মারুফ তার বন্ধু রাকিবের সঙ্গে ঢাকা থেকে ভোলায় আসে। মারুফ যে বাড়িতে এসেছিল। সে বাড়ি রাকিবের মামা শ্বশুরের বাড়ি। রাকিব তার বন্ধু মারুফকে সঙ্গে নিয়ে পাঙ্গাশিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে আসে। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাকিব ও মারুফসহ আরো বেশ কয়েকজন পাঙ্গাশিয়া নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাঁতরে যেতে গিয়ে মারুফ নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল একদিন অভিযান চালিয়ে চলে যায়। ঘটনার চারদিন পর ঘটনাস্থলের অদূরে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com