শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

সম্মেলন সফল করতে সিলেট জাতীয় পার্টির প্রস্তুতি

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ মার্চ ২৪ইং জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন সফল করতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি বিভিন্ন ইউনিটে সভা করছে। সম্মেলনে সিলেট থেকে কত নেতাকর্মী অংশ নিবে, কিভাবে যাবে সে হিসেব করছে তারা।

ইতোমধ্যেই জেলা, মহানগর, উপজেলা, পৌর জাতীয় পার্টি ও অংগ সংগঠনের শাখা কমিটি সভা করেছে। আগামী সম্মেলনকে সামনে রেখে সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। আগামী ৯ মার্চ সম্মেলন সফল করতে সিলেট জেলা ও মহানগর থেকে অনেক নেতা-কর্মী অংশ নেবে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।

গত বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে সম্মেলনের প্রচার পত্র বিলি করেছে জাতীয় পার্টি নেতৃবৃন্দ। জাতীয় পার্টি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর জাতীয় পার্টি সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও জেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জামাল মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান নেতৃত্বে সম্প্রতি শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতিরণ করা হয়েছে।

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন জনগণ জাতীয় পার্টিকে স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসক থেকে মুক্তি চায়। তাই আগামী ৯ মার্চ ১০ম জাতীয় সম্মেলনে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com