শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধঃ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় থানা হেফাজতে থাকা জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার পর অবশেষে বদলি করা হয়েছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে।

 

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, গত ১৭ মার্চ উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। এর মধ্যে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।

 

অভিযোগ ওঠে, গত রোববার ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন গোপনে অবশিষ্ট ৮টি ঘোড়া এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়াগুলো না পেয়ে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। অল্প সময়েই ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো পুনরায় উদ্ধার করে আনা হয়। পরে সোমবার দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। তবে ফেরত আনা ঘোড়ার মধ্যে দুইটির রং আগের জব্দকৃত ঘোড়ার সঙ্গে অমিল রয়েছে বলে অভিযোগ ওঠে।

 

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় জনমনে বিভ্রান্তি তৈরি হলে প্রশাসন তা নিরসনের উদ্যোগ নেয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, “ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাকে ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

 

অন্যদিকে অভিযুক্ত ওসি খন্দকার নাসির উদ্দিন দাবি করেন, “ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে।”

 

এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার তাকে বদলি করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার স্থলে নতুন ওসি পদায়নের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com