শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৬ জুন শনিবার সকাল ১০ টায় একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিপাদ্য বিষয় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা ” Climate Action কে সামনে রেখে র্্যালী ,

মানববন্ধন, আলোচনা , কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের পুরষ্কার প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য সদস্য, সাংবাদিক, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ,

সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট (দঃ) নারী উন্নয়ন ফেডারেশন সভাপতি আনোয়ারা বেগম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্পন্সর ও সিজেজি সদস্য তানিয়া আক্তার ও আলামিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল ও ফেডারেশন সদস্য সুফিয়া, সাহানা , অজুফা , অঞ্জনা , রানুকা , বিলকিস বেগম প্রমুখ। উক্ত দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com