বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

মণি কানন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মিরপুর ১ নম্বরে অবস্হিত মণি কানন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার ২০২৪ ইং অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল।
কোমলমতি শিশুদের মেধা ও মননের বিকাশের অতি বিশ্বস্ত প্রতিষ্ঠান মণি কানন উচ্চ বিদ্যালয়। শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি খেলাধুলার ক্ষেত্রেও পিছিয়ে নেই। এই সুনাম সুখ্যাতি অর্জনের পিছনে যিনি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি হলেন এক সময়ের জনপ্রিয় খেলোয়ার এবং বর্তমানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি জিন্নাতুর রহমানতুহীন।
তিনি বঙ্গবন্ধুর শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করেন এবং তার মৃত্যুর কারনে শিক্ষা ক্ষেত্রে সাময়িক ক্ষতি সাধন হলেও বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও মূল্যায়নভিত্তিক শিক্ষার যৌক্তিকতা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আবুল কাশেম মোল্লা, কমিশনার- ৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি করপোরেশন। শিখা রাণী চক্রবর্তী সংরক্ষিত মহিলা কমিশনার ৬,৭,৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাবেয়া শিরিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত, শাহ আলী থানা, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য ঢাকা ১৪, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র -ছাত্রী ভাইবোনদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সঙ্গীতকে যথাযথ মর্যাদা জানানোর জন্য। ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ইবরাহীম খলীল বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গানে মুগ্ধ হয়ে নিজের প্রাপ্ত ফুলের তোড়া মাওলানা মোঃইবরাহীম খলীল উপহার প্রদান করেন।তিনি স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান উপস্হাপন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মল্লিক রাকিবুল হোসেন এবং সৈয়দা মুনিয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com