রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক সাইদুর রহমানের পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে কর্মরত দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাইদুর রহমান সাইদের পিতা হাজী হযরত আলী মুন্সী রবিবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও হার্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যু কালে তিন ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ বহু গুণগাহী রেখে গিয়েছেন। সাংবাদিকের নিজ এলাকা গজারিয়া পাড়ার হামিদিয়া দাখিল মাদ্রাসার মাঠে বাদ জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত আত্মীয়-স্বজন সকলেই জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার শেষে মরহুমের পারিবারিক কবরস্থান শেখ আজিম উদ্দিন জামে মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে শোক জানিয়েছেন এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com