শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে জেলেদের জন্য ভিজিএফের ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী আগামী ৩১ মার্চ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন কাল অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ

দেশের ৩৬ শতাংশ পুরুষ ও ২২ শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হয়েও অবিবাহিত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

দেশে নারীর তুলনায় অবিবাহিত পুরুষের সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্রায় ৩৬ (৩৫ দশমিক ৮) শতাংশ পুরুষ বয়স হলেও এখনো বিয়ে করেননি। আর ২২ (২১ দশমিক ৭) শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হয়েও এখনো অবিবাহিত রয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’-এর প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর। আর নারীদের ১৮ দশমিক ৪ বছর। প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০ দশমিক ৪ শতাংশ এবং শহরে আগমনের হার ৪৩ দশমিক ৪ শতাংশ। তবে মৃত্যুহারে এগিয়ে পুরুষ। ২০২৩ সালে প্রতি হাজারে পুরুষের মৃত্যুর হার ৬ দশমিক ১ শতাংশ। আর সেখানে নারীর মৃত্যুর হার ৫ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে আরো উঠে এসেছে, দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১৭১ জন। এছাড়া প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯ দশমিক ৪, যা ২০২২ সালে ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com