বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

দোল উৎসবে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দোল উৎসবে আবির খেলায় মাতলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। একে অন্যকে রাঙিয়ে দিলেন নানান রঙে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে ছিলো দোল উৎসবের আয়োজন। এছাড়া বাসা-বাড়ি ও পাড়া মহল্লায় রঙ খেলায় মেতে ওঠেন অনেকে। দোল উৎসবে অংশ নেন বিদেশি অতিথিরাও।

বৃন্দাবনে রাধার সঙ্গে রংয়ের খেলায় মেতেছিলেন শ্রী কৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটি রূপ নিয়েছে দোল পূণিমায়। সেই স্মৃতি মনে করেই ভক্তদের আবির খেলায় মেতে উঠা।

দোল উৎসব এখন অনেকটা সার্বজনীন। আবিরে আবিরে ছেয়ে যাওয়া চারপাশ জানান দেয় অসাম্প্রদায়িক চেতনার। জানান দেয় বাঙালির উৎসব প্রিয়তারও।

হৈ-হুল্লোড় করে রঙ ছিটিয়ে কেউ কেউ মেতে উঠেন উৎসবে। কেউবা আপনজনকে কোমল হাতে মেখে দেন রঙিন আবিরের ছোঁয়া।

সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা ও নানা আচারের মধ্য দিয়ে শুরু হয় এবারের দোল উৎসব। জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।

দোল উৎসবে বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। দোল উৎসব শুধুু নির্দিষ্ট একটি ধর্মের নয়, এই আনন্দ সকলের এমনটাই বলছেন ভক্তরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com