শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল, জরিমানা পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসবের অনুষ্ঠানসূচী

আইপিএলের মাঝে দল ছেড়ে ‘পালালেন’ অশ্বিন, পাওয়া গেল জঙ্গলে!

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:  রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ, অনুশীলন নিয়ে ব্যস্ততা কম নেই। তবু সুযোগ বুঝে দলের শিবির ছেড়ে ‘পালালেন’ অশ্বিন। তার খোঁজ মিলল জঙ্গলে। মূলত পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অভিজ্ঞ এ অফ স্পিনার।

গত ১৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেছে রাজস্থান। তাদের পরের খেলা ২২ নভেম্বর জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কয়েক দিনের বিরতিতে কিছুটা হালকা রয়েছেন অশ্বিনেরা। শুক্রবার বাধ্যতামূলক ছিল না অনুশীলন।

সেই সুযোগে স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে ঘুরতে চলে গেলেন অশ্বিন। রাজস্থানের রণথম্বোর জঙ্গলে কাটালেন দিনটা। পরিবার নিয়ে অশ্বিনের রণথম্বোর ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।

এবারের আইপিএলে সাঞ্জু স্যামসনের দলের হয়ে প্রায় নিয়মিত খেলছেন অশ্বিন। ভারতের টি-২০ দলে এখন আর সুযোগ না হলেও আইপিএলে রাজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি।

এবারের আইপিএলে বল হাতে এখনও তেমন সাফল্য পাননি অশ্বিন। ছয়টি ম্যাচ খেলে পেয়েছেন ১টি উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ৯.০৮ রান। ব্যাট হাতে ১৭.৬৭ গড়ে করেছেন ৫৩ রান। স্ট্রাইক রেট ১১৫.২১। সর্বোচ্চ ৪৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com