বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

তীব্র তাপপ্রবাহে দক্ষিণখানে পানি ও স্যালাইন বিতরণ করলেন খন্দকার সাজ্জাদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।

এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরীর পক্ষে ২২ এপ্রিল থেকে ঠান্ডা পানি ও সেলাইন বিতরন বিতরণ কার্যক্রম শুরু করেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৪৭ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার সাজ্জাদ হোসেন। এরই ধারা বাহিকতায় আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণখান থানার কোটবাড়ি এলাকায় খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেন খন্দকার সাজ্জাদ হোসেন।

No description available.

ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ৪৭ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার সাজ্জাদ হোসেন যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

No description available.

খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, তীব্র তাপপ্রবাহে আমি চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com