শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন মারা যায় রাশেদ উদ্দিনকে সোনাদিয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী পিবিপ্রবি’র কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, পুলিশের পাহারায় মিলছে তেল ‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

জেমসকে সঙ্গে নিয়ে এবার লন্ডন মাতাবেন জায়েদ খান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার কারণে যতোটা না আলোচিত তিনি, তার চেয়েও বেশি সংবাদের শিরোনাম হন ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন তিনটি অনুষ্ঠানে। এছাড়াও গত এক বছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শো করেছেন।

এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন এই নায়ক। ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খান পারফরম করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খান পারফরম করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আগামী ২২ মে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন তিনি। এছাড়া ওই মঞ্চে নতুন পরিচয়ে দেখা যাবে জায়েদ খানকে।

থাকবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি এই শিল্পী। দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস।

তিনি ছাড়াও থাকবেন সংগীতশিল্পী প্রতীক হাসানসহ আরও কয়েকজন তারকা।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’

শুধু লন্ডন নয়, এরপর আগামী কয়েক মাস তিনি দেশের বাইরে আরও কয়েকটি শোতে অংশ নেবেন―এমনটাই জানিয়েছেন জায়েদ খান।

নগর বাউলখ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়া ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত ঈদে মুক্তি পায় এটি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com