বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার রাঙামাটিতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা “ময়মনসিংহে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা”

জুরি বোর্ডে থাকছেন না ইলিয়াস কাঞ্চন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বিনোদন ডেস্কঃপুনর্গঠন করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’র জুরি বোর্ড। যেখানে স্থান পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।

এদিকে আজ (২৩ সেপ্টেম্বর) জানা গেল, জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন সংবাদমাধ্যকে বলেন, ‘আপনারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারবো না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়ে।

এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে। এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান করা হয়।

জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন,অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com