মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুবিতে ৯০টি আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে রোববার (২৭ অক্টোবর)। এখনো সাধারণ ১ হাজার ৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটার ৫৬টি আসনের মধ্যে ২৫ টিসহ মোট ৯০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) মুঠোফোনে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ ১ হাজর ৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটায় আমরা এবার ৫৬টি আসনের বরাদ্দ দিয়েছিলাম। সেখান থেকে ২৫টি আসন ফাঁকা রয়েছে।

তিনি বলেন, সাধারণ ১০৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটায় আমরা এবার ৫৬টি আসনের বরাদ্দ দিয়েছিলাম। সেখান থেকে ২৫টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে। এছাড়া সিট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া বি ইউনিটের ০৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com