ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বন্যা পরিস্থিতিতে যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বন্যা পরিস্থিতিতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন। অধিবেশনে নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীও উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, ‘নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আরও ভালো করা যায়, এই নিয়ে আলোচনা হয়েছে।’

বন্যার বিষয়ে ডিসিদের কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, ‘আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আমরা যে জিনিসটা সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি। যদি এ ধরনের কিছু হয় তখন যেকোনো সময় যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই আমরা প্রস্তুত আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বন্যা পরিস্থিতিতে যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত : সেনাপ্রধান

আপডেট টাইম : ০২:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯