সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

অস্ট্রেলিয়ায় ফের দাবানল, পুড়ছে দক্ষিণাঞ্চলের বাড়িঘর

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় বেশ কয়েকটি দাবানলের প্রভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজ্যজুড়ে রোববার (১৭ নভেম্বর) দাবানলের প্রভাব শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। খবর, গার্ডিয়ানের।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে।

ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য এবং কৃষির ক্ষতি হয়েছে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com