ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পালমিরা শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন এবং আরও ৫০ জন আহত হয়েছেন।

পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর। এটি ২০১৫ সালে আইএসের দখলে চলে যায় এবং ওই সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে।

বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-তানাফ অঞ্চল থেকে পালমিরায় এই বিমান হামলা চালানো হয়। ইরাক সীমান্তের কাছে অবস্থিত আল-তানাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে সিরিয়ার ওপরও ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি সিরিয়া-লেবানন সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব রুট হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল।

যদিও এসব হামলার বিষয়ে ইসরায়েল সচরাচর প্রকাশ্যে মন্তব্য করে না, তবে দেশটি বারবার বলেছে, ইরানকে সিরিয়ায় প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।

সূত্র: আল-জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

আপডেট টাইম : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪