ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার

ইসরাইলি হামলায় বৈরুতে আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে শনিবার আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈরুত এবং এর আশেপাশে কমপক্ষে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় থেকেই হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাত শুরু হয়।

প্রায় এক বছরের বেশি সময় ধরে হামাস এবং হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। লেবাননে এখন পর্যন্ত ২২৬ জন মেডিক্যাল কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ হাজার ৩৫৫ জন।

এদিকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হিজবুল্লাহ কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সে সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করে। সাম্প্রতিক বিমান হামলায় আলী মুসা দাকদুক নামের ওই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

ইসরাইলি হামলায় বৈরুতে আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আপডেট টাইম : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪