শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

বিদায় বেলায় ছেলেকে শাস্তি থেকে বাঁচিয়ে দিলেন প্রেসিডেন্ট বাইডেন

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে বিদায় বেলায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসেই আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল।

যদিও বিচারে দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা করবেন না বলে বাইডেন অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার (২ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন, যিনি দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হয়েছিলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তার ছেলেকে (বিচারের নামে) “আলাদা করে দেখা” হয়েছে। একইসঙ্গে তার মামলাগুলোকে “বিচারের ব্যর্থতা” বলেও অভিহিত করেছেন তিনি।

বিবৃতিতে বাইডেন বলেছেন, “আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছি”। এক্সিকিউটিভ গ্রান্ট অব ক্লেমেন্সির অনুলিপি অনুসারে, এটি “সম্পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা”।

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, “যেদিন আমি (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব গ্রহণ করি, সেদিন থেকেই আমি বলেছিলাম, আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি।

বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না।

বিবিসি বলছে, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।

হোয়াইট হাউস অবশ্য আগেই বলেছিল, জো বাইডেন তার ছেলেকে ক্ষমা করবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, “আমি খুব স্পষ্ট করে বলছি; (বিচারে দোষী সাব্যস্ত হলে) প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমা করবেন না।”

মূলত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্যের অপব্যবহার বা আসক্ত হওয়ার পাশাপাশি বেআইনিভাবে বন্দুক কেনা এবং সেটি নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।

৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি।

১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন এবং মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও।

নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেওয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যাবসায় নিয়োজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com