রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম

চালু হচ্ছে ঢাকা-জর্ডান সরাসরি ফ্লাইট

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ঢাকা থেকে জর্ডানের রাজধানী আম্মান হয়ে ইউরোপ-আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়মন এয়ার ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ এ তথ্য জানান।

এখন থেকে সায়মন এয়ার ট্র্যাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এর টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে। ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

আফসিয়া জান্নাত জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা খুব দ্রুত অনলাইনে চলে আসবে। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫ টিরও বেশি গন্তব্যে এবং ৫০ টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। যে কোন যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন : সায়মন সেন্টার (৬ তলা), হাউজ -৪এ , রোড -২২, গুলশান -১, ঢাকা। হটলাইন: +৮৮ ০২ ২২২২৮২২৭৩-৭৪, +৮৮ ০১৪০৪০৩৩১১০। এ ছাড়া ভিজিট করতে পারেন www .rj.com এই ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com