সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরার কাওলা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা ঃ
রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা ফুটওভার ব্রিজের নিচ থেকে টিস্যু দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
জানা যায়, আজ
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বিমানবন্দর থানাধীন কাওলা রেলগেট সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব গুলি উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক কাওলা ফুটওভার ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো কিছু একটা রয়েছে বলে জানতে পারে।
খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি তদন্ত মুস্তাফিজুর রহমান, এসআই জহিরুল ইসলাম সহ সঙ্গীও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান এবং ওভারব্রিজের নিচে পলিথিনের মোড়ানো অবস্থায় সবুজ রঙের ১৫০ রাউন্ড , শ্যাওলা রঙের ২৫ রাউন্ড ,লাল রঙের ২২ রাউন্ড, আকাশি রংয়ের ২০ রাউন্ড, সাদা রঙের ১৬ রাউন্ড, কালো রঙের ১৪ রাউন্ড, ধুসর রঙের ৮ রাউন্ড ,খয়েরী রঙের ৪ রাউন্ড সহ টিস্যুতি মোড়ানো অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২৮২ রাউন্ড গুলি বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com