ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

শপথ অনুষ্ঠান: ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আর মাত্র এক দিন। এর পরেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইতিমধ্যেই ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে শনিবার সকালে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

ট্রাম্প এনবিসি নিউজকে আরও বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিষ্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

ধারণা করা হচ্ছে, প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পণ  করবেন। এরপর রোববার ওয়াশিংটনে ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শপথ অনুষ্ঠান: ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫