ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়

নাইজেরিয়ায় আবার জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, মৃত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। স্থানীয় সময় গত শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে নতুন এই ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মাত্র এক সপ্তাহ আগেই দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন। ওগুংবেমাইড বলেছেন, “দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ ভুক্তভোগী এতোটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।”

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে অন্তত ১৫৩ জনের প্রাণহানি ঘটেছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

নাইজেরিয়ায় আবার জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, মৃত ১৮

আপডেট টাইম : ০১:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫