ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

ফেব্রুয়ারিতে ঘটবে ট্রাম্প-মোদির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ঘটবে আগামী ফেব্রুয়ারিতে। সোমবার ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ফ্লোরিডার সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ট্রাম্প। মার্কিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, “নরেন্দ্র মোদির সঙ্গে আমার আজ (সোমবার) সকালে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয়েছে। আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে বরাবরই আমাদের সম্পর্ক ভালো।”

টেলিফোনে মোদির সঙ্গে কী কী ইস্যুতে কথা হয়েছে— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই আমরা কথা বলেছি।”

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় সর্বশেষ বিদেশ সফরে ভারতে এসেছিলেন ট্রাম্প। ২০২০ সালের ফেব্রুয়ারির সেই সফরে গুজারাটের রাজধানী আহমেদাবাদে লাখ লাখ মানুষের সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ৩ জন বিদেশি নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। মোদি তাদের মধ্যে একজন।

সূত্র : এএফপি, এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে ঘটবে ট্রাম্প-মোদির সাক্ষাৎ

আপডেট টাইম : ০২:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫