শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তায় এক কর্মশালার উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তায় হাসপাতালগুলোর প্রস্তুতি’ বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

আজ সোমবার (২২ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন ও বিএনএডব্লিউসির সদস্য সচিব কমডোর বশির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর ক্যামিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি), সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এ কর্মশালার আয়োজন করে।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী বুধবার (২৪ জুলাই) সিএমএইচে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com