শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইলন মাস্ক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফোনে কথা বলেছেন তারা।

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানান। পরে রাত ১১টার দিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লিখেন, ‘বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা বলেছেন।’

তবে কী নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আজাদ মজুমদার ওই পোস্টে আরও উল্লেখ করেন, ‘আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে।’

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্ক আজকে ভার্চুয়াল মিটিং করেছেন। সামনে আসছে নতুন দিন। নতুন সম্পর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com