বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: উপদেষ্টা নাহিদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে আমরা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা একটা উৎসাহ-উদ্দীপনা তৈরি করতে চাচ্ছি, যাতে অন্যান্য কোম্পানি এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, তহবিলে এক হাজার ১০০ কোটি টাকা রয়েছে। মূলত এগুলো বিভিন্ন ব্যাংকে ডিপোজিট রাখা হয়। বছরে মুনাফার যে টাকা আসে, তার একটি অংশ বিতরণ করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান এবং বিএসসিপিএলসির কর্মকর্তা মির্জা কামাল আহম্মদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com