শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি আরবের এক দম্পতি। রাজধানী রিয়াদ থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি মরুভূমিতে তাঁবু খাটান ওই দম্পতি। সেখানেই তাদের করুণ পরিণত ঘটে। খবর গালফ নিউজ

ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য তারা তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন। পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করে সাকাকার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। ফলে তারা বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান।

এ ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কয়লা বা কাঠ জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, ঘরের ভেতরে বা তাঁবুর মতো বদ্ধ স্থানে তা জ্বালানো উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com