রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ ফ্যাসিস্টের দোসর বাসস এমডি’র অপসারণ দাবি

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ কর্তৃক ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ইউনিয়নকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনিহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেয়ার প্রতিবাদে বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পূর্বঘোষিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অনতিবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারন দাবি করে বক্তারা বলেন, বাসস এমডি’র বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিগত বছরগুলোয় বিভন্ন সোস্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেয়া স্ট্যাটাস-এর উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্ট-এর সেই দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।

সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারন করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসস’র সাবেক ইউনিট চিপ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজে’র প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী, ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এস এম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com