ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সাংবাদিক ফজলুল হক শাওনসহ চার জন দগ্ধ

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওনসহ চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আরও এক সাংবাদিক রয়েছেন। তিনি হলেন এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমন্ডলসহ দুই হাত দ্গ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সাংবাদিক ফজলুল হক শাওনসহ চার জন দগ্ধ

আপডেট টাইম : ১২:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯