ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

‘জঙ্গি’ সন্দেহে একই পরিবারের পাঁচ জন আটক

জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল।

আটক ব্যক্তিরা হলেন- আহমেদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহমেদ (৫০), তাদের ছেলে জাকারিয়া (৩৫) ও কিবরিয়া (৩০) এবং তাদের মেয়ে আসমা ফেরদৌস দীপা (২৫)।

এটিইউ সদরদপ্তরের পুলিশ সুপার (মিডিয়া এন্ড পিআর) মহিদুজ্জামানের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এটিইউয়ের একটি বিশেষ দল। দীর্ঘ সময় ধরে দরজায় কড়া নাড়লেও ওই পরিবারের কেউ দরজা খুলেনি। এক পর্যায়ে দরজা খুলে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়।

ওই কর্মকর্তার দাবি, আত্মরক্ষার্থে পুলিশ সেসময় গুলি চালালে সন্দেহভাজন ‘জঙ্গি’ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

‘জঙ্গি’ সন্দেহে একই পরিবারের পাঁচ জন আটক

আপডেট টাইম : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯