ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র হজ পালনে এ পর্যন্ত ৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন । তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজার ৩৬৫।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৪টিসহ ২৬০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
গতকাল শনিবার মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল রাত ১টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দার সেবা কার্যক্রম এবং সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা।

অন্যদিকে, গতকাল বেলা ১১টায় সরকারি ব্যবস্থাপনায় আগত নবম, দশম ও একাদশ ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।0000000000000000000000000000000

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

আপডেট টাইম : ১১:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯