বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

৫০০ টাকায় ডেঙ্গু টেস্ট

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ (সোমবার) থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা বাবদ অতিরিক্ত খরচ আদায় তদারকিতে হাসপাতালগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। ডেঙ্গু টেস্টের ফিসহ এ রোগের চিকিৎসার খরচ বিষয়ে সরকারের পক্ষ থেকে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি সংস্থা হিসেবে বিষয়টি আমরা তদারকি করবো, যেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর কাছ থেকে অতিরিক্ত খরচ আদায় করতে না পারে।

মোহাম্মদ শাহরিয়ার বলেন, আজ থেকে হাসপাতালগুলোতে বিশেষ অভিযান শুরু হবে। ভোক্তার স্বার্থে আমরা এ অভিযান করবো, যাতে কেউ মানুষকে ভোগান্তিতে না ফেলে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুর চিকিৎসার ফি নির্ধারণ করে দিয়েছে। রোববার (২৮ জুলাই) ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভায় এ ফি নির্ধারণ করা হয়।

সরকার নির্ধারিত ফি অনুযায়ী, এখন থেকে ডেঙ্গু টেস্টের (ডেঙ্গু Ns1 পরীক্ষা ) ফি ৫০০ টাকার বেশি নেয়া যাবে না, যার পূর্ব মূল্য ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা। IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ১ হাজার টাকা।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, এই মূল্য তালিকা রোববার (২৮ জুলাই) থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com