ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

সিটিজেন ডেক্স :জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ। এমনকি সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বার্তায় বলেন।

নেতৃবৃন্দ বলেন মিথ্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রফতার করে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ।  যতদিন পর্যন্ত এই সরকার এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে না দিবে ততদিন পর্যন্ত জাতীয় পার্টির আদর্শের সৈনিকরা, জাতীয় পার্টির নেতৃবৃন্দরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সরকারের সমালোচনা করায় এবং এই সরকার আইসিইউতে বলায় জাতীয় পার্টির মহাসচিবকে সরকারের লোকজন মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। সত্য কথা বলতে গিয়ে গ্রেফতারকৃত জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

বার্তা প্রেরক
এডভোকেট কবির আহমদ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫