বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসেঞ্জার সার্ভিস ও ফ্যাসিলিটেশন কোর্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ;

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে “Passenger Service & Facilitation in Civil Aviation” শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দরের যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে সিভিল এভিয়েশন একাডেমি।

কোর্সটিতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যাত্রীসেবা, গ্রাহক যোগাযোগ, ফ্যাসিলিটেশন নীতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সেবার গুণগত উন্নয়ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত কোর্সের প্রশিক্ষণ প্রদান করেছেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো: হাফিজ আহমেদ এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সম্মানীত যাত্রীদের নিরাপদ, দ্রুত ও মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সটি বিমানবন্দরের সার্বিক সেবা উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com