ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

ঢাকায় শুরু ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক: আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’য়ের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, দেশের ৯৯ শতাংশ শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি। স্বল্প পুঁজিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাত থেকেই। এই মেলা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধ।

মেলায় সবচেয়ে বেশি স্টল তৈরি পোশাক শিল্পের- ৭৪টি। তারপর হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, খাদ্য প্রক্রিয়াজাত ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবা খাতের ৫টি স্টল রয়েছে।

উদ্যোক্তাদের পাশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোও স্টল দিয়েছে যাতে ঋণ, প্রশিক্ষণ, সনদ- সব এক ছাদের নিচে পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় শুরু ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

আপডেট টাইম : ০৬:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫