ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

দেশের মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশের বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদারের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা, ইমিগ্রেশনসংক্রান্ত ইস্যু (বিশেষ করে ভিসা বন্ড ও যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসন), বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত আসন্ন জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক জিলান উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশের মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬