শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোট গণনায় নেবে ইসি

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার মধ্যে যে পোস্টাল ভোটগুলো আসবে, শুধু সেগুলোই গণনা করা হবে বলে জানিয়েছে ইসি। শনিবার ইসি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে।

ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছালে সেটি ভোট গণনায় যুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পরে আসা কোনো ব্যালট গণনায় ধরা হবে না।

ইসি সূত্র জানায়, দেশে ও দেশের বাইরে থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী।

সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com