বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক শুক্রবার

চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন ইউনিট

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

 

 

ভোলার চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন ইউনিট। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় দুলারহাট থানার নীলকমল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 

​উপজেলা যুব রেড ক্রিসেন্টের এই মানবিক কর্মসূচির আওতায় তেতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার হতদরিদ্র ও আশ্রয়হীন মানুষ শীতবস্ত্র সহায়তা লাভ করেন। উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন উপজেলা রেড ক্রিসেন্ট টিম লিডার মোবাশ্বের আলম নিশাত। হাড়কাঁপানো শীতে কম্বল হাতে পেয়ে এ সময় অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। ​কম্বল বিতরণকালে টিম লিডার মোবাশ্বের আলম নিশাত বলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। উপকূলীয় অঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

​এ সময় আরও উপস্থিত ছিলেন ​মাহাবুব আলম, ডেপুটি টিম লিডার-১, ​জিহাদ, উপপ্রধান, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগ ​মারুফ, প্রধান, তহবিল বিভাগ ​হাবিব, প্রধান, আইসিটি ও মিডিয়া বিভাগ

 

​সাগর, উপপ্রধান, প্রশিক্ষণ বিভাগ ​অনুষ্ঠানে ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। প্রতিকূল আবহাওয়ায় রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com