শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ আগুন, আধা ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃলিমন হোসেনঃ

 

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘টঙ্গী সাংবাদিক ক্লাব’ কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই সাংবাদিক ক্লাবের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সরু রাস্তা এবং জনাকীর্ণ এলাকা হওয়ায় শুরুতে কাজ করতে কিছুটা বেগ পেতে হলেও প্রায় আধা ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

ভক্সপপঃ আওলাদ হোসেন, সভাপতি টঙ্গী সাংবাদিক ক্লাব।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্লাবের আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সটঃ শাহীন আলম, সিনিয়র স্টেশন অফিসার, টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় তা পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।”

 

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com