শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে।

তিনি মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলস কাজ চলছে।

এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এ সাফল্য কেবল ব্যক্তিগত নয়, বরং এটি আপনাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় দীর্ঘদিনের বঞ্চনার দ্বার খুলে দিয়েছে এবং আপনারা আপনাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন।’

পুলিশ প্রধান কর্মকর্তাদের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বলেন, ‘আপনাদের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না; এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে ওঠার এই সময়ে পুলিশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

আইজিপি এএসপি প্রবেশনারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধিবিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তারা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি নিয়োগ লাভ করেছেন। এই ব্যাচের ৬০ জনসহ ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com